Nabadhara
ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার জয়পুরে পানের আড়ৎ উদ্বোধন

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর বাজারে পানের আড়তের উদ্বোধন করা হয়েছে। ০৭ জুন (বুধবার) বিকেলে ওই ইউনিয়নে চেয়ারম্যান মোল্লা মাহাবুর রহমান (মাহি) স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ আড়তের উদ্বোধন করেন। সপ্তাহে দু’দিন বুধ ও শুক্রবার এখানে পান বিক্রি হবে বলে জানা যায়। এ সময় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পান চাষীরা পান বিক্রির জন্য আড়তে আসেন। চেয়ারম্যান মোল্লা মাহাবুর রহমান (মাহি) আড়তদার ও ব্যপারীদের অর্থ লেনদেনে সচ্ছতা বজায় রাখার আহবান জানান এবং যে কোন সমস্যায় পাশে থাকবেন বলে জানান।

নড়াইল ১ আসনের সাংসদ বিএম কবিরুল হক মুক্তির এপিএস ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ হিরাজুল ইসলাম হীরা বলেন, এলাকার পান চাষীদের পান বিক্রির জন্য কষ্ট করে দুরের কোন বাজারে যেতে হয়। অনেক সময় টাকা ঠিকমত পরিশোধ করেনা। তবে এ আড়ত চালু হওয়ায় এলাকার পান চাষীরা সুফল ভোগ করবে বলে তিনি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।