Nabadhara
ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে ১’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৭ জুন ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার, এস আই সুজন হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে। এসময় ১’শ পিচ ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো গোপ্তরগাতী গ্রামের হাসেম শিকদারের ছেলে মাদক ব্যবসায়ী ওয়াসিম শিকদার এবং বরিশাল জেলার কাজীরহাট থানার হেসাম উদ্দিন গ্রামের জালাল মোল্যার ছেলে খোকন মোল্যা।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, উপজেলার খান্দারাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১’শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ####

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।