Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে দুটি ভূঁয়া ‘সীমানা পিলার’ সহ প্রতারক আটক

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে ২টি ‘সীমানা পিলার’সহ সেলিম শিকদার ওরফে জিহির(৫২) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ জুন) রাতে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় সেলিম শিকদার ওরফে জিহিরের বাগান বাড়ির খড়কুটার নিচ থেকে দুটি সীমানা পিলার উদ্ধার করে পুলিশ।২০ কেজি ওজনের প্রতিটি পিলারের গায়ে খোদাই করে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি-১৮১৮ লেখা রয়েছে।

আটক সেলিম শিকদার ওরফে জিহির বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের হানিফ শিকদারের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক সেলিম বলেন,পিলার দুটি সিমেন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই।এই পিলার দুটি বানাতে ১০ দিন সময় ও ৬ হাজার টাকা খরচ হয়ছে। কোন পার্টি ম্যানেজ করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতাম। সেভাবে কথা চলছিল। মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার ৫ জনে মিলে এ ব্যাবসা করছেন তারা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পিলার সাদৃশ্য বস্তুসহ সেলিম শিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় সেলিম সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আটক সেলিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত সেলিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।