Nabadhara
ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জুন ১০, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ তুমলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১০ জুন) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দারকাভাঙ্গা রিসোর্টে এ সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

সাধারণ সম্পাদক বজলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া ও তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তাসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শর্মিলা রোজারিও, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির মাষ্টার, কৃষি বিষয়ক সম্পাদক মো. বদরুজ্জামান মোমেন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, শ্রমিক কলেজের সাবেক ভিপি আব্দুল মতিন খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।