Nabadhara
ঢাকারবিবার , ১১ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ১ জন নিহত,আহত ৪

Link Copied!

মানসিক ভারসাম্যহীন (মাদকাসক্ত) এক যুবকের ছুরিকাঘাতে ০১ জন নিহত ও ০৪ জন আহত হয়েছে। ১১ জুন রবিবার দুপুর তিনটার দিকে চিতলমারী বাজারের পাটরপাড়া ষ্টিল ব্রীজ এর পাশে এই হত্যাকান্ড ঘটে।

স্হানীয়রা জানায় চিতলমারীর আড়ুয়াবর্ণী এলাকার আকরাম শেখ এর ছেলে মাদকাসক্ত সম্রাট শেখ হটাৎ করে ধারালো ছুরি বের করে ব্রীজের পাশে উপস্হিত লোকজনকে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে।এসময়ে গুরুতর আহত ৫ জনের মধ্যে পাটরপাড়া এলাকার রফিক খান(৪০)কে হাসপাতালে নেওয়ার আগে মারা যায়। গুরুতর আহত অপর চারজনের মধ্যে রায়হান শেখ (২৭)এর অবস্হা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গুরুতর অপর তিনজন আমিনুর রহমান,তানভীর ও আবুসাইদ কে চিতলমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই চিতলমারী থানা পুলিশ ঘটনাস্হল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মাদকাসক্ত মানষিক ভারসম্যহীন সম্রাট শেখকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের D I O-1 বাবুল আখতার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।