নড়াইলের লোহাগড়া হাসপাতালে বৈকালীন স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন নড়াইলের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম।
মঙ্গলবার (১৩জুন)দুপুরে হাসপাতালের হল রুমে বৈকালীন স্বাস্থ্য সেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুউর রহমান, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদুর রহমান, আর এম ও ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ আছিফ আকবার, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ মরিয়াম বানু প্রমুখ।
এসময় বক্তারা বলেন বাংলাদেশ সরকার বৈকালীন সময়ে স্বল্প ভিজিটের মাধ্যমে বিশেষজ্ঞ ডাঃ, এমবিবিএস ডাক্তার হাসপাতালে দেখাতে পারবেন। গরীব লোকদের অধিক ভিজিট দিয়ে বাহিরের ডাক্তার দেখাতে হবে না। হাসপাতালে বৈকালীন ডাক্তারদের নামের তালিকা থাকবে। গরীব দুঃখীদের চিকিৎসা সেবা নাগালের মধ্য থাকবে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

