Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

Link Copied!

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চিতলমারীতে অবহিতকরণ ও পরিকপ্লনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্তার কার্যালয়েএ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্তা ডাঃ মামুন হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা, ডাঃ এম, আর ফরাজি, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা, অফিসার ইনচার্জ (ওসি) এ, এইচ, এম, কামরুজামান খান, শিক্ষা অফিসার মোঃকামাল হোসেন প্রমুখ।

এবার চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নে ১৬৮টি কেন্দ্রে এবং হাসপাতালে ১টি স্থায়ী কেন্দ্রে ১৬ হাজার ৩১জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খওয়ানোর লক্ষমাত্রা নির্ধরন করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ২হাজার ২৬জন শিশুকে একটি করে নীল রঙ্গের ভিটামিন ক্যাপসুল খাওয়ান হবে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪হাজার ২০৬জন শিশুকে একটি করে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।