Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করলেন মাশরাফি

Link Copied!

নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের খেলার মাঠটির সংস্কার কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার (১৫জুন) বেলা সাড়ে ১১টায় খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে মাশরাফি বিন মোর্তজা এমপি বলেন, এই খেলার মাঠেই আমার ক্রিকেট খেলার হাতে খড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠকে ঘিরে। মাঠটির উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫লাখ টাকা বরাদ্দ পেয়েছি। আশা করি মাঠটির উন্নয়ন কাজ দ্রুতই সম্পন্ন হবে। উন্নয়ন শেষে খেলার উপযোগী হলে এই মাঠ থেকে আরো নতুন নতুন ক্রিকেটারের জন্ম হবে বলে আমি আশা করি।

সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন, মাশরাফির পিতা গোলাম মোর্ত্তজা স্বপন,নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।