Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Link Copied!

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে হাট ইজারাদার ও বিভিন্ন ব্যাংকের ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫জুন)সন্ধ্যায় নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।

পুলিশ সুপার সাদিরা খাতুন হাট ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু দিক-নিদের্শনা প্রদান করেন। অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সচেতন থাকা। এক বাজারের গরুর ট্রাক জোর পূর্বক অন্য বাজারে না নামানো (ট্রাকের সামনে বাজারের নাম সম্বলিত ব্যানার টানানো), বাজারের নির্দিষ্ট এলাকার বাইরে গরু না রাখা, আলাদা পোষাকে পর্যাপ্ত পরিমাণ স্বেচ্ছাসেবক রাখা, বাজারে পর্যাপ্ত পরিমাণ লাইটিং এর ব্যবস্থা রাখা, হাছিলের তালিকা কাউন্টারের সামনে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, জনসচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন রাখা ও আপদকালীন সময়ের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখা। কোরবানির পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন রাখতে এবং স্থানীয় অফিসার ইনচার্জদের সাথে সমন্বয় রাখার জন্য বলেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, সকল থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা শাখার পুলিশপরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (ডিআইও-১), বিভিন্ন ব্যাংকের ম্যানেজার বৃন্দ ও পশুর হাট ইজারাদারগণ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।