Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

জামালপুর বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দুপুর নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইলের সাংবাদিক সমাজ এ বিক্ষোভ ও মানববন্ধন করে। নাদিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মলয় কান্তি নন্দি, কার্তিক দাস, প্রেসক্লাব সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক অ্যাডভোকেট আলমগীর সিদ্দীকী ও বাংলানিউজটুয়েন্টিফোর নড়াইল জেলা প্রতিনিধি এম এম ওমর ফারুক,এস এম শরিফুল ইসলাম।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।