Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন

Link Copied!

বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নড়াইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ ভবনের পশ্চিম পাশে ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের (হাইকোর্ট বিভাগ) বিচারপতি জাফর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রণয় কুমার দাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কবীর উদ্দিন প্রামাণিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা, পুলিশ সুপার সাদিরা খাতুন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ হেমায়েত উল্লাহ হিরু, সাধারণ সম্পাদক তায়েব আলী আসাদসহ প্রমুখ।

বিচারপতি জাফর আহমেদ বলেন, প্রধান বিচারপতির অভিপ্রায়ে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য দেশের ৬৪ জেলাতে ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ করা হচ্ছে। গণপূর্ত বিভাগ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ জানান, প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে ন্যায়কুঞ্জে বিচারপ্রার্থীদের বিশ্রামসহ বিভিন্ন সুব্যবস্থা থাকছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।