Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিম হত্যা প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ১৭, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন।
এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, প্রমথ রঞ্জন সরকার, এফ এম মাহবুব সুলতান বক্তব্য রাখেন।
বক্তারা সাগর রুনীসহ ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে সকল হত্যার বিচার দাবি করেন। #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।