Nabadhara
ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে চিতলমারীর এক নারীর করুণ মৃত্যু

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ১৮, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার কেড়াইলকোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম নবধারা কে বলেন, ফাতেমা বেগম স্বামীর বাড়ী থেকে ভ্যানে যোগে বাবার বাড়ী গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কেড়াইলকোপা পৌঁছালে ভ্যানের চাকার সাথে ওই নারীর গায়ে থাকা ওড়না গলায় পেঁচিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এসময় তার ডান কান থেকে প্রচুর রক্ত বের হতে থাকে।

জহিরুল ইসলাম আরও বলেন, তখন স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে দ্রুত টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনের কাছে ওই নারীর মৃতদেহ হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।