Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার“অবস্থান কর্মসূচি” নড়াইলে শিক্ষকদের সংবাদ সম্মেলন

Link Copied!

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে নড়াইলে শিক্ষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯জুন) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি,নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখির বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক ধ্রব কুমার ভদ্র। তিনি লিখিত বক্তব্যে বলেন বাংলাদেশ শিক্ষক সমিতি“মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে” বিভিন্ন কর্মসুচি পালন করে চলেছে। যদি ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ঠ ঘোষনা না দিলে আগামী ১১ জুলাই ২০২৩ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার“অবস্থান কর্মসূচি” পালন করা হবে ।

বাংলাদেশ শিক্ষক সমিতি ,নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি কেনদ্রীয় কমিটির সদস্য মোঃ মোরাদ হোসেন,নড়াইল জেলা শাখার সহ- সভাপতি নিমাই চন্দ্র পাল, মোঃ হায়দার আলী, প্রশান্ত দত্ত, মোঃ ফেরদৌস সিকদার, মোঃ ফরিদুল ইসলাম,সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব হোসেন, প্রধান শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেনসহ জেলা .উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।