Nabadhara
ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ২১, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল নড়াইলের কালিয়া ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের অপরাধে আঃ রহমান শেখ নামে এক ইজারাদাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ২১ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টায় তাকে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা।

আঃ রহমান শেখ উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের ছদের শেখের ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার দেয়াডাঙ্গা- নোয়াগ্রাম বালু মহাল ইজারা নিয়ে গভীর রাতে আঃ রহমান শেখ নোয়াগ্রাম সীমানার বাহিরে গিয়ে বালু উত্তোলন করছিলেন। সচেতন এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে কালিয়া থানা পুলিশ রাত সাড়ে ১২ টার সময় আঃ রহমানসহ ৬ জনকে আটক করে। অতঃপর সকাল সাড়ে ১০ টায় তাদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার দরবারে হাজির করলে আঃ রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য যে, চলতি মাসের ১ লা জুন ওই স্থানে বালু উত্তোলনের ফলে ফসলী জমি, বসত-বাড়ীসহ নানামুখী ক্ষতির সম্ভাবনা থাকায় বালু উত্তোলন বন্ধসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছিল এলাকাবাসী এবং বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়েছিল।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধী সাব্যস্ত হওয়ায় আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।