Nabadhara
ঢাকাবুধবার , ২১ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে মধু মাসের মৌসুমি ফল উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২১জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলা অডিটরিয়মে এ উৎসবের আয়োজন করা হয়। গ্রীস্মকালীন মৌসুমি ফল উৎসবে আম, জাম, কাঠাল, সবেদা, জামরুল,কলাসহ বিভিণœ জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়।

ফল উৎসব উদ্বোধনের সময় ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে।দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমানে অন্যতম।নিয়মিত পুষ্টিকর ফলে শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে। এই পড়ন্ত বিকেলে সবাই মিলে একসাথে দেশীয় ফল খেতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি।তিনি প্রতিবছর বেশী বেমী করে গাছ লাগানোর অনুরোধ জানিয়ে বলেন,সুস্থ থাকতে ফল খাওয়ার কোন বিকল্প নেই।এ ধারনের ফল উৎসবে অফিসারদেরসহ সকলের শরীর সুস্থ ও সবল রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,সহকারী কমিশনার ( ভূমি) বেতবতী মিস্ত্রী, ওসি এ,এইচ,এম, কামরুজ্জামান খান,ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপনা, বিভিন্ন ইউপির চেয়ারম্যানও অফিসারর্স ক্লাবের সদস্য বৃন্দ।

ফল উৎসব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।