Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ২২, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় তালমা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈঁদুল আযাহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঈঁদ উপহার ১০ কেজি করে (ভিজিএফ) এর চাউল বিতরন করা হয়েছে।
বুধবার  তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, তালমা  ইউনিয়ন ট্যাগ অফিসার ও ইউনিয়ন সচিব, ইউনিয়ন পরিষদ সদস্য  ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে পরিষদ কার্যালয়ে ১০ কেজি করে ৭৩৯ জন উপকার ভোগীদের মাঝে এ চাল বিতরন করা হয়।
অন্যদিকে আজ একই উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈঁদুল আযাহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঈঁদ উপহার ১০ কেজি করে (ভিজিএফ) এর চাল বিতরন করা হয়েছে।
ডাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, ডাঙ্গী ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা সহকারী যুব উন্নয়ন মোঃ হাবিবুল আলম ও ইউনিয়ন সচিব, ইউনিয়ন পরিষদ সদস্য  ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে   পরিষদ কার্যালয়ে ১০ কেজি করে ৫৫৩ জন উপকার ভোগীদের মাঝে এ চাউল বিতরন করা হয়। ঈঁদ উপহারের ১০ কেজি করে চাউল পেয়ে  গরিব অসহায়দের মুখে হাসি ফোটে।
এর আগে গত মঙ্গলবার  কাইচাইল ইউনিয়ন পরিষদও একই ভাবে এই চাউল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।