Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রেল মন্ত্রণালয়ের সচিবের বেনাপোল রেলস্টেশন পরিদর্শন

তুহিন আলম,শার্শা (যশোর) প্রতিনিধি
জুন ২৩, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বেনাপোল রেলস্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে অধিদফতরের সচিব ড. মোঃ হুমায়ুন কবির। শুক্রবার (২৩ জুন ) সকাল ১১ টার দিকে এই পরিদর্শনে আসেন।

পরিদর্শন শেষে সচিব বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উন্নয়নমুলক কর্মকান্ড সম্প্রসারন করা হবে। পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষে যাত্রী বিশ্রামগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে।

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন,রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিপ ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোর্শেদ আলম। সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।