Nabadhara
ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত, আহত ৪

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় রবিউল মোমিন নামের এক র‌্যাব সদস্য  নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। রবিবার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পুরাতন মুকসুদপুরে র‌্যাবের একটি গাড়ি (খুলনা মেট্রো,অ-১১-০১০৬)  ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক ( ঢাকা মেট্রো ট, ২৪-৫৯৪০) মুখোমুখি সংর্ঘষ হয়।
পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক আহত র‌্যাব সদস্য রবিউল মোমিনকে মৃত্যু ঘোষনা করেন। আহতদের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো র‌্যাব সদস্য রাশেদ হাওলাদার, মিলন এবং র‌্যাবের কার্পেন্টার আবুল কালাম,অটোভ্যানযাত্রী আকমল।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া ঘটনার সত্বতা নিশ্চিত করে জানান, র‌্যাব ১০৬ খুলনার একটি গাড়ি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে পুরাতন মুকসুদপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৪জন র‌্যাব সদস্য ও একজন ভ্যান যাত্রী আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব সদস্য রবিউল মোমিনকে মৃত্যু ঘোষনা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্র্যাক আটক করা হয়েছে কিন্তু চালক এবং হেলপার পালিয়ে গেছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।