Nabadhara
ঢাকাসোমবার , ২৬ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছোট ও মাঝারি গরুর দিকে চোখ ক্রেতাদের চিতলমারীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বছর ছোট ও মাঝারি গরুর দিকে চোখ ক্রেতাদের। কোরবানি দেওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে পছন্দের পশু কিনতে ক্রেতারা একহাট থেকে আরেক হাটে পশুর দাম জাচাই করে দেখছেন। হাটে আগমন ঘটছে নতুন পশু ক্রেতা- বিক্রেতার।এখন শেষ সময়ে ক্রেতারা কিনছেন পছনের পশু।

গত শনিবার থেকেই এঅঞ্চলের হাটগুলোতে পশু উঠতে শুরু করেছে। কোরবানি ঈদ যত ঘনিয়ে আসছে ততই চিতলমারী পশুর হাট গুলোজমে উঠেছে পশু বেচা-কেনায়।হাটে আসা একাধিক পশু বিক্রেতারা জানান, এবছর কোরবানিতে ছোট গরুর চাহিদা বেশি। ক্রেতারা ১লাখ থেকে বড়জোর দেড় লাখ টাকার মধ্যে পছন্দের পশু কিনছেন । ক্রেতাদের দাবি গত কয়েক বছরে গরুর দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমান বাজারে বড় গরু কেনা অনেক কষ্টের। শনিবার চিতলমারীর ও রবিবার বড়বাড়িয়া পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে আসা পশুর মধ্যে দেশি বা স্থানীয় জাতের গরু পাওয়া যাচ্ছে বেশি। তবে ক্রেতাদের পছন্দ দেশি ছোট ও মাঝারি সাইজের গরু। এসকল হাটে অন্যন্য বছরের চেয়ে এবার গরুর দাম অনেক বেশি।

উপজেলা উপসহকারী প্রণীসম্পাদ কর্মকর্তা কমলেশ বিশ্বাস জানান, এবার এঅঞ্চলে ২টি স্থায়ী এবং ২টি অস্থায়ী পশুর হাট বসছে। পশুর স্বাস্থ্য পরীক্ষা- নিরিক্ষার জন্য প্রণী সম্পাদ দপ্তর হতে হাটে হাটে আমাদের মেডিকেল দল নিয়োজিত রয়েছে।

চিতলমারী উপজেলা প্রণীসম্পাদ কর্মকর্তা আহমেদ ইকবাল জানান, এবছর চিতলমারী উপজেলায় ষাড়সহ ১১ হাজারটি পশু কোরবানির জন্য খামারীরা প্রস্তুত করেছেন।এছাড়া ব্যাক্তি উদ্যোগে অনেকে পশু পালন করেছেন কোরবানির সময় ভাল দামে বিক্রির আসায়। তবে চাহিদার তুলনায় ৫শ’র ও বেশী পশু খামরীতে রয়েছে বলে জানান তিনি। এবার খামারীরা পশুর দাম ভাল পাবেন বলে আসা করছেন এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।