Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মীভূত

Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া বাজারে আগুন লেগে চারটি দোকান ভষ্মীভূত হয়েছে। রবিবার রাত ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি ব্যাবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ভায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

পুড়ে যাওয়া ভাড়াটিয়া ইসমাইল হোসেনের ৩টি দোকানে কিটনাশক, মাছের খাবার,ও মুরগীর দোকান ছিল। এবং জিল্লুর শিকদারের একটি কমপিউটার ও জুতার দোকান ছিল। দোকান মালিক বাচ্ছু শেখ ও বেল্লাল ধুনি জানান, রবিবার দিনগত রাত ৩টার দিকে হঠাৎ আগুন লেগে তাদের ঘরসহ ভাড়াটিয়াদের সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

চিতলমারী ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রপ্ত কর্মকর্তা এস,এম আঃ অদুত জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রথমিক ধারনা করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রন করায় বাজারটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।