Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ২৭, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতু উদ্বোধনের  এক বছর পূর্তি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য  শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল  ৯:৩০ টায় এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইয়াসিন কবির এর সভাপতিত্বে এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত এক আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন  ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ  শাহজাহান,সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ  মোঃ ফজলুল করিম,সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ  মোঃ গোলাম মোস্তাফা,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  আব্দুর রাজ্জাক মোল্লা ।
এ সময় সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় বক্তারা  বাংলাদেশের  অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর অবদানের কথা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যাবস্থায় পদ্মা সেতু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা তুলে ধরেন। তারা বলেন এই এক বছরে পদ্মা সেতু হতে ৭৯০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা সরকারের রাজস্ব খাতকে সমৃদ্ধ করেছে। এর জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার প্রশংসা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।