Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত

সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি
জুন ২৯, ২০২৩ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতি বছরের মত এবারও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের ঈদুল আযহার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রচন্ড বৃষ্টির মধ্যেও ঐতিহ্যবাহী এ মসজিদে ব্যপক সংখ্যক মুসল্লী এখানে ঈদের জামায়াতে শরীক হন।

বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়,জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। নামাজ শেষে সংসদ সদস্য তন্ময় ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান উপস্হিত মুসল্লীদের সঙ্গে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় ও উপস্হিত মুসল্লীদের সাথে মিষ্টি মুখ করেন এবং দেশবাসীর কল্যান কামনায় দোয়া করেন। এখানে মোট তিনটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।প্রথম জামায়াত সকাল ৭টায়। দ্বিতীয় জামায়াত সকাল পৌনে ৮টায় ও তৃতীয় জামাত অ সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। এছাড়াও বাগেরহাট আলিয়া মাদ্রাসা ঈদগাহ সহ সকল জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

ঈদে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং কোন অনাকাংখিত ঘটনা এড়াতে ব্যাপক সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।