Nabadhara
ঢাকাশনিবার , ১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
জুলাই ১, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আবু তালহা ফকির নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোনালী গ্রামের রবিউল ফকিরের ছেলে শিশু আবু তালহা ফকির( ৩)শনিবার সকালে বাড়িতে খেলা করছিল। হঠাৎ পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন আবু তালহাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে আবু তালহাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।