Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসী আটক

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জুলাই ৪, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসীকে  আটক করেছে পুলিশ। পুলিশ সুপার এর নেতৃত্বে মঙ্গলবার ৩ জুলাই রাতে সদর থানার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকার একটি চিংড়ি ঘেরের বাসা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।এর আগে কাড়াপাড়া এলাকার সোহরাব হাওলাদার এর ছেলে সন্ত্রাসী হানিফ হাওলাদার (৪৫) কে আটক করে পুলিশ ।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘেরের বাসা থেকে এই অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হানিফের উপর পুলিশ নজরদারি করে আসছিল। মঙ্গলবার রাতে জনৈক ব্যক্তির কাছে দেশি তৈরী দুইটি শটগান বিক্রি করবে এই মর্মে খবর পেয়ে পুলিশ কৌশলে হানিফকে আটক করে।

এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী মৎস্য ঘেরের গৈ-ঘরের মধ্যে মাটির নিচে পলিথিনে পুঁতে রাখা দুইটি দেশীয় শটগান উদ্ধার করে।  পুলিশ সুপার আরও জানানা এক যুগের ও আগে এই এলাকার সন্ত্রাসী আপন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর এলাকার সন্ত্রাসী হিসেবে  মাথা চাড়া দিয়ে ওঠে সন্ত্রাসী হানিফ।তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।