Nabadhara
ঢাকাবুধবার , ৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জুলাই ৫, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকারভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামে মো.বাচ্চু মিয়ার বাড়ীর সংলগ্ন ঘটেছে। অভিযুক্ত অপু (৩৫) কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে।

ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ জুন) বিকাল আনুমানিক চারটার দিকে মো. মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া প্রাইভেটকার নিয়ে বাড়ীতে যাওয়ার সময় ৬নং ওয়ার্ডকাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে মো. অপু (৩৫) পূর্ব শক্রুতার জের ধরে তার হাতেএকটি ইট নিয়ে গাড়ী থামানোর জন্য বলে। সোহাগ স্থাণীয় কাজী আমির এর দোকানের সামনে গাড়ীটি থামালে গাড়ীর দরজা খুলে সোহাগকে মারধোর করে। এ সময় তার ডাক চিৎকারে স্থাণীয়রাদৌড়ে এসে সোহাগকে উদ্ধার করে গাড়ীসহ বাড়ীতে পাঠিয়ে দেয়। পরে সোহাগ তারপ্রাইভেটকারটি ভাদগাতী এলাকার বাচ্চু মিয়ার বাড়ীর সামনে পার্কিং করে বাড়ীতে গেলে কিছুক্ষণপর কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় ছেলে মো. অপু, আছান উদ্দিনের ছেলে মঞ্জুর হোসেন,মো. সুরুজ মিয়া ও হুমায়ুন, সুরুজের ছেলে বাপ্পীসহ অজ্ঞাত ৩/৪ জন পূর্বপরিকল্পিত ভাবে লোহাররড দিয়ে এলোপাথারী বাইরাইয়া গাড়ী ভাংচুর করে। এতে গাড়ীর প্রায় তিন লক্ষ টাকার ক্ষতিগ্রস্থহয়। ঘটনার পর থেকে অপু, মঞ্জুর, হুমায়ুন, সুরুজ ও বাপ্পী ড্রাইভার সোহাগকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলছে।

এ বিষয়ে মো. মজনু মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগদায়ের করেন। সংবাদ লেখা পর্যন্ত দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত তাদের হুমকিসহ মহরা দেওয়ার অভিযোগ করেন ড্রাইভার সোহাগ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।