Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ইউপি সদস্য শহীদুল মোল্লাকে হাতুড়িপেটা

Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার ২ নং কলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল মোল্লা ( ৪৩) কে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় শহিদুলকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হামলায় আহত ইউপি সদস্য শহিদুল মোল্লার পিতা সোলায়মান মোল্লা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত প্রার্থী সিদ্দিক মোল্লার সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের রেশ ধরে ৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ডোবাতলা পুরাণবাড়ি নামক স্থানে শহিদুলকে একা পেয়ে সিদ্দিক মোল্লার ছেলে রুবেল মোল্লা ওরফে আকাশ ও তার সহযোগী দুলাল মোল্লা, আলম মোল্লা, হাফেজ মোল্লাসহ ৬-৭ জন মিলে বেদম মারপিট ও হাতুড়িপেটা করে। আহত অবস্থায় তাকে চিতলমারীউপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।এসময়ইউপি সদস্য শহিদুলেরসাথে থাকাকবির বিশ্বাস (৫৫) কে ও মারপিক করে প্রতিপক্ষরা।

থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, খবর পেয়েঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।