Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বজ্রপাত প্রবন এলাকায় তালগাছ রোপন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাত প্রবন এলাকায় ১০ হাজার তালগাছ রোপন কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা “বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছ রোপন” এর নিমিত্তে বাগেরহাট জেলায় ১ লক্ষ তালের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে মোল্লাহাট উপজেলায় এ ১০ হাজার তালের চারা রোপণ শুরু হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নে এবং মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও ইউপি চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এ রোপন কার্যক্রম শুরু হয়। অত্র উপজেলা পরিষদ দিঘির পাড়ে ৩টি তালের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী ও মনোরঞ্জন পাল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চৌধুরী ইমদাদুল হক ছুকু, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা ও শহিদুল ইসলাম প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।