Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে পৃথক অভিযানে গ্রেফতার-৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

 পটুয়াখালীর দুমকিতে পুলিশের পৃথক তিন অভিযানে গাঁজা, ইয়াবা বিক্রি এবং পল্লীবিদ্যুতের তার চুরির অপরাধে ৫ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার গভীর  রাতের   দিকে দেবিরচর দুমকি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ৪০ পিস ইয়াবাসহ আলমগীর মৃধা (৪০) ও হান্নান হাওলাদার (৩০) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
একই রাতে উপজেলার পশ্চিম আঙ্গারিয়ার মাদ্রাসা ব্রিজ এলাকায় পল্লী বিদ্যুতের তার চুরির দায়ে দু’যুবককে হাতে নাতে আটক করেছে টহল পুলিশ। পৃথক অপর একটি অভিযানে উপজেলার পাগলা খাবার বাড়ি সংলগ্ন সড়কে ১কেজি গাঁজাসহ আবদুর রহমান শুভ (৩০) নামের এক যুবককে আটক করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে দুমকি থানায় পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান জানান, নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।