বাগেরহাটে নারীর মান উন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা অপরাজিতা নেটওয়ার্ক বাগেরহাটের আয়োজনে অপরাজিতা শিল্পী আক্তারের সঞ্চালনায় নারী নেত্রী অ্যাডভোকেট শরিফা হেমায়েতের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ারুল কাদির। নারী নেত্রী রিজিয়া পারভিন সহ অংশগ্রহণকারী সাত জন নারী।
জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এ সময় বলেন নারীদের যোগ্যতা দিয়েই সমাজে তাদের অবস্থান তৈরি করতে হবে। সভায় ২৭ জন বিভিন্ন পেশার নারী ও গৃহিণীর পাশাপাশি নেপাল থেকে আগত রুপান্তরের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

