Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শারদীয় দুর্গোৎসব নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিম সভা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৩, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে পুলিশ লাইনে আইন শৃঙ্খলাও সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূজার নিরাপত্তা বিষয়ে সকল নির্দেশনাসমূহ পালন করতে পুলিশ ও তৃণমূল পর্যায়ে সকলকে আহবান জানান। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সদস্যদের পূজান্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ, নিরাপদ গেটের ব্যবস্থা করা, সীমানা প্রাচীর তৈরী এবং পূজা মন্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলেন।

এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুভাষ চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমানারা বেগম, মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিকাশ চন্দ্র রায়, কমাড্যান্ট, আনসার ও ভিডিপি,কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু প্রমুখ। নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জগণ, বিট পুলিশ কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।