Nabadhara
ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত 

Link Copied!

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে র‌্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৪ নভেম্বও বেলা ১২ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

পরবর্তীতে কচুয়া উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যলি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ উপলক্ষ্যে দুপুর ১২.৩০ মিনিটে কচুয়া শেখ তন্ময় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ এর সঞ্চালনায় এদিন অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন কচুয়া উপজেলা সমবায় অফিসার(অতি: দা:) মোল্লা সাইফুল ইসলাম,কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ।

সভায় উপস্থিত ছিলেন কচুয়া থানার (ওসি)তদন্ত প্রভাস কুমার মল্লিক,কচুয়া ফায়ারসার্ভিস কর্মকর্তা রিপন কুমার ঘোষ,পল্লিউন্নয়ন কর্মকর্তা মো: বজলুর রহমান ছাড়াও কচুয়া প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক ও সমবায় সমিতির সদস্যবৃন্দ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।