কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কয়রা সদরের মধুর মোড়সহ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে কয়রা উপজেলা আইনজীবী ইউনিট বার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সিনিয়র সিভিল জজ গৌর সুন্দর বিশ্বাস।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা আইনজীবী ইউনিট বারের সভাপতি অ্যাডভোকেট শেখ আকবর হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট অম্বিকা চরণ সানা, অ্যাডভোকেট আবু জাফর, অ্যাডভোকেট আনিছুর রহমান, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট এসএম আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক, অ্যাডভোকেট অরবিন্দ কুমার সানা, অ্যাডভোকেট প্রমথ কুমার মন্ডল, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট আল আমিন এবং অ্যাডভোকেট জাহানারা প্রমুখ।
বক্তারা আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারি আইনি সহায়তা সহজলভ্য করার আহ্বান জানান।

