Nabadhara
ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে সাড়ে তিন হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান

Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে ৩৪৯০ জন  কৃষকের মাঝে বিনামূল্যে ৫ প্রকার ৭,৫৬০ কেজি বীজ ও ৭০.২৫ মেট্রিক টন সার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গম, ভুট্রা, সরিষা, সূর্যমূখী ও খেসারি ফলনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এ বীজ এবং সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে‍ অত্র কার্যালয় চত্বরে রবিবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।