Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আওয়ামী সমর্থকের ফেষ্টুন সরিয়ে প্রতিষ্ঠানের ফেষ্টুন দেওয়ায় উত্তেজনা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় গাছে লাগানো আওয়ামী সমর্থক রানা লস্করের দলীয় ফেষ্টুন সরিয়ে লাইফ কেয়ার ডায়াগনষ্টিকের ফেষ্টুন লাগানোর অভিযোগ উঠেছে ডাঃ জ্যোতীর্ময় সরকারের বিরুদ্ধে। ৭ নভেম্বর (মঙ্গলবার) বিষয়টি নজরে আসলে দলীয় ফেষ্টুন অবমাননার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন দলীয় সমর্থক ও নেতাকর্মীরা।

এ ঘটনায় এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের আওয়ামী সমর্থক উথান লস্কর, ফয়সাল লস্কর, আয়েবালী লস্কর, সম্রাট লস্কর ও বিলবাউচ গ্রামের শেখ তারিকুল ইসলাম জানান, কালিয়া উপজেলা স্বাস্থকমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কের একটি সিরিস গাছে রানা লস্করের সৌজন্যে আওয়ামীলীগের দলীয় ফেষ্টুন লাগানো ছিল। গত রবিবার সকালেও তারা ফেষ্টুনটি দেখেছে। কিন্তু পরদিন সকালে সেখানে ফেষ্টুন নেই, রয়েছে লাইফ কেয়ার ডায়াগনষ্টিকের প্রচার ফেষ্টুন। এটা জাতীর জনক ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অবমাননার শামিল। প্রতিবাদী জনগন এ ঘটনার বিচার চেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে জানাবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত লাইফ কেয়ার ডায়াগনষ্টিকের মালিক ডাঃ জ্যোতীর্ময় সরকার ওই গাছে ফেষ্টুন থাকার কথা স্বীকার করে বলেন, আমরা যখন প্রতিষ্ঠানের ফেষ্টুন লাগাতে যাই ওখানে কোন দলীও ফেষ্টুন ছিলনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।