Nabadhara
ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ট্রাফিক দপ্তরের নতুন ভবন উদ্বোধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১১, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে জেলা ট্রাফিক দপ্তরের নতুন ভবন উদ্বোধন করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। শুক্রবার (১০নভেম্বর) বিকালে নড়াইল শহরের কুড়িগ্রামে জেলা ট্রাফিক বিভাগের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। পরে তিনি ট্রাফিক বিভাগ এবং সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি ট্রাফিক বিভাগ ও সদর পুলিশ ফাঁড়ির সুন্দর পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় সন্তোষ প্রকাশ করেন। এসময় জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পগুলোতে ট্রাফিক বিভাগ ও সদর পুলিশ ফাঁড়ির মতো সুন্দর পরিবেশ গড়তে সকল ইউনিট ইনচার্জদের প্রতি নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী, ডিইআই ওয়ান মীর শরীফুল হক, পুলিশ পরিদর্শক(ক্রাইম) মোঃ নাজমুল হক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ হাসানুজ্জামান, পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম খান সহ সদর ফাঁড়ি ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।