Nabadhara
ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাজা উদ্ধার আটক ৩

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে পুলিশের দল। রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় বাগেরহাট শহরের খারদার ভিআইপি মোড়ে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গাজা উদ্ধার ও বহনকারীদের আটক করা হয়। তারা মাদক ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চানমিয়া হাওলাদার এর ছেলে মিজান হাওলাদার (২৮) ও পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)। এ সময় তাদের বহনকারী কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং চট্ট মেট্টো শ-১১-২৩৪১ জব্দ করা হয়েছে।

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার জানান, রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের ভিআইপি রোড মোড়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালীন খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে আসতে দেখে সিগন্যাল দিয়ে ভ্যানে থাকা যাত্রী কবির মিজান এবং খালিদ হোসেন লিপুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা কাভার্ড ভ্যানের কেবিন হইতে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বাহির করিয়া দেয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিপ্লব রায় বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।