Nabadhara
ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন কারাদন্ড

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১২, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে একটি মাদক মামলায় তিনমহিলা মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী হলেন যশোর জেলার চৌগাছা উপজেলার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে ফাতেমা বেগম (৩৮) ও শাহিদা বেগম (৪০) অপর পলাতক আসামি গোপালগঞ্জ জেলার নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

মামলার বিবরণে জানা যায়, লোহাগড়া থানার মাদক দ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান কালে ২০১১ সালের অক্টোবর মাসের ১২ তারিখে বিকেলে লোহাগড়ার জয়পুর খেয়াঘাটে পারাপারের সময় তল্লাসিকালে শাহিদার ওড়নায় মোড়ানো ৪০ বোতল, ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামি পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এঘটনায় এ এস আই মনিরুল ইসলাম বাদী হয়ে তিন জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৩জন আসামী কে যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।