Nabadhara
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আশরাফুল ইসলাম শার্শা (যশোর) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৫ বছরে পদার্পন করায় ব্যাপক আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে যশোরের শার্শায় পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকালে শার্শার নাভারণ প্রেস ক্লাব প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাভারণ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। পরে একই মঞ্চে নাভারণ প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত সদস্যদেরকে ফুলেল শুভেচছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।