Nabadhara
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রেমিক উধাও

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২০, ২০২৩ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর উপজেলার দলজিৎপুর গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে তিনদিন যাবৎ অনশন করছেন এক তরুনী। গত ১৬ নভেম্বর বিকাল থেকে ওই তরুনী প্রেমিক তাহের আলমের বাড়িতে অনশনে বসেন। এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে প্রেমিক তাহের আলম।

এলাকাবাসী, ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের বাবু মোল্যার ছেলে তাহের আলমের সাথে একই গ্রামের ভুক্তভোগী ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তরুণীর পরিবার ঘটনাটি জানার পর তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। কিন্তু বিয়ের পরও তাদের সম্পর্ক চলতে থাকে। একপর্যায়ে প্রেমিক তাহের আলম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে স্বামীর ঘর ছাড়তে বাধ্য করে। স্বামীকে তালাক দিয়ে সংসার ছেড়ে চলে আসেন তরুনী। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফায় সালিশ-বৈঠক হয়। এতে তিন মাস পর বিয়ে করে ঘরে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয় প্রেমিক তাহের আলম। কিন্তু তিন মাস পর তাহের আলম বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে ভুক্তভোগী ওই তরুণী বিয়ের দাবিতে তাহের আলমের বাড়িতে অনশন বসে। ভুক্তভোগী ওই তরুণী বলেন, তাহের আলম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তার কথায় সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছে। কিন্তু তাহের এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছে না। সে তাহের আলম কে বিয়ে করে স্ত্রীর মর্যাদা পেতে এখন অনশন করছে। ওই তরুণীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলে আত্মহত্যারও হুমকি দেন। এঘটনায় অভিযুক্ত তাহের আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, ঘটনার পর থেকে পলাতক রয়েছে তাহের আলম।

এ ব্যাপারে তাহেরের পরিবারের সদস্যরাও কোনো কথা বলতে রাজি হননি। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, এ বিষয়টি আমি শুনেছি, তবে দু’পক্ষের পরিবারের সঙ্গে কথা বলে কিছু করা যায় কি না ।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।