বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ সিরাজ শিকারী (২৪) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি সিরাজ শিকারীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার এসআই অনুপ ও এএসআই মানুন সঙ্গীয় ফোর্স সহ অভিযানের পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত মাদককারবারী সিরাজ উপজেলার চাকুলী গ্রামের নুর ইসলাম শিকারীর ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, মাদককারবারী সিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

