Nabadhara
ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটের নলধা মৌভোগ ইউপি উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার বিকেলে মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মুক্তি। ইউপি সদস্য আজগর আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউপি সচিব মো. দাউদ আলী। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য জেসমিন বেগম। অনুষ্ঠানে ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন প্রকল্প প্রস্তাব করেন। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি ও উপকারভোগী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।