Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে পুলিশের অভিযানে এক মোবাইল চোর আটক, ৬টি নতুন মোবাইল উদ্ধার

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৬দিন বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে বাগেরহাটের (যাত্রাপুর) রাংদিয়া এলাকার মোঃ হাসান শেখের পুত্র শেখ আব্দুল্লাহ(২০)কে গত ২২ নভেম্বর মায়ের দোয়া টেলিকম থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল সহ আটক করে।

পুলিশ সূত্র জানা যায়- আটককৃত মোবাইল চোর আব্দুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা ও গোপালগঞ্জ থেকে চোরাইকৃত ৬টি মোবাইল উদ্ধার করে পুলিশের একটি দল। ফকিরহাট ও মোল্লাহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীম ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে এস আই আবুল হাশেম সহ পুলিশের একটি দল আধুনিক পদ্ধতি ব্যবহার করে চোরকে আটক করতে সক্ষম হয়।

এবিষয়ে ফকিরহাট ও মোল্লাহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীম এ প্রতিবেদককে জানান- ফকিরহাট সদরে ডাকবাংলো মোড়ে অবস্থিত মায়ের দোয়া টেলিকমের নতুন মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি লিখিত অভিযোগ হয়। তারপর গোপনে উদ্ধারের কাজ চলতে থাকে ৬দিনের মধ্যে মোবাইল চোর শেখ আব্দুল্লাহ কে আটক করা হয় এবং মোবাইল উদ্ধার করা হয়। এবং আটককৃত চোর আব্দুল্লাহর বিরুদ্ধে বাগেরহাট সদরে একাধীক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।