Nabadhara
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোনয়নপত্র  জমা দিলেন বাগেরহাটের ৪টি আসনের আওয়ামী লীগ প্রার্থী

Link Copied!

আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা বাগেরহাট খানজাহান আলী (রঃ) মাজার জিয়ারত করে বাগেরহাটের চারটি নির্বাচনী আসনে আওয়ামী দলীয় চার প্রার্থী বুধবার (২৯ নভেম্বর) এক সাথে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাগেরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খালিদ হোসেন এ মনোনয়ন পত্র গ্রহণ করেন।

আওয়ামী লীগ দলীয় চার প্রার্থী হলেন, বাগেরহাট-১ আসন থেকে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসন থেকে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসন থেকে হাবীবুন নাহার ও বাগেরহাট-৪ আসন থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

এদিন বাগেরহাট-৩ আসনের রামপাল উপজেলার রিটানিং কর্মকর্তার কার্য্যলয়ে তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী ম্যানুয়েল সরকার মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয় আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন,
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ওভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা রিটানিং কর্ম কর্তার কার্যালয় থেকে জানানো হয়, এদিন চারটি নির্বাচনী আসনে আওয়ামী লীগের চারজন এবং তৃণমুল বিএনপির একজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।