Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনে মাশরাফীর মনোনয়নপত্র জমা দিলেন আ’লীগ নেতাকর্মীরা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ৩০, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-২ আসনে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন-মোর্ত্তজা এমপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাশরাফীর পক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অচীন কুমার চক্রবর্তী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ গোলাম নবী, লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনসহ প্রমুখ ।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্রিকেট তারকা মাশরাফীকে নড়াইল-২ আসনের নৌকা প্রতীক দিয়েছেন। আগামী জানুয়ারির ৭ তারিখে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতীকে মাশরাফীকে বিপুল ভোটে বিজয়ী করে আনব। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে তিনি সবাইকে আহ্বান জানান। এসময় মনোনয়নপত্র জমাদানকালে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।