Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটের লখপুর ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে লখপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে জাড়িয়া ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি সেলিম রেজা।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য তাসলিমা লতা। অনুষ্ঠানে লখপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসী বিভিন্ন প্রকল্প প্রস্তাব করেন এবং তাদের বিগত দিনের প্রকল্প বিষয়ে জানতে চান। ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য উপস্থিত জনগণকে পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাÐ সম্পর্কে জনগণকে অবহিত করেন। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি ও উপকারভোগী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।