Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চোরাই ছাগলসহ চোর গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ৩০, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর থানা পুলিশ চোরাই ছাগলসহ ইমরান বিশ্বাস (২৩) নামে এক চোরকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩০নভেম্বর) নড়াইল সদর উপজেলার নাকশি বাজার থেকে ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর উপজেলার সর্কেলডাঙ্গা গ্রামের ইকরামুল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গত বুধবার ২৯ নভেম্বর দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার রায়খালী গ্রামের চায়না খাতুন (৬১) নামের এক অসহায় বৃদ্ধ মহিলার বাড়ি থেকে তার পোষা ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। বৃদ্ধ মহিলা বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ছাগল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও ছাগল না পেয়ে সদর থানা পুলিশের শরণাপন্ন হন।

এ বিষয়ে নড়াইল সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। মামলার পর সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশী বাজারে লিটনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ ইমরান বিশ্বাসকে আটক করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।