Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আ’লীগ, জাতীয় পার্টি ও কংগ্রেস পার্টির মনোনয়নপত্র জমা

Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (মোল্লাহাট- ফকিরহাট-চিতলমারী) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র মনোনয়নপত্র দাখিলের পরদিন বৃহস্পতিবার জাতীয় পার্টির মনোনীত মোঃ কামরুজ্জামান ও কংগ্রেস পার্টির মনোনীত কাজী রবিউল মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের নিকট বৃহস্পতিবার বিকেলে পৃথক পৃথক এ মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টি ও কংগ্রেস পার্টির মনোনীত ওই দুই প্রার্থী। মনোনয়নপত্র গ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক।

জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান তার মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুন্সিসহ নেতৃবৃন্দ। এছাড়া কংগ্রেস পার্টির কাজী রবিউলের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন কংগ্রেস পার্টির নেতা ইঞ্জিনিয়ার আব্দুল মুহিতসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বুধবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র মনোনয়নপত্র দাখিল করেন
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।