Nabadhara
ঢাকাশনিবার , ৯ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত, জয়িতাদের পদক ও সার্টিফিকেট বিতরণ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি পালন করা হয়।

এ সময় ৫ টি ক্যাটাগরীতে ৫ জন জয়িতাকে পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলার বড়দিয়ার কৃষ্ণা বনিক, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যামে জীবন শুরু করা নারী উপজেলার চাচুড়ী গ্রামের আরুয়া বেগম, সফল জননী নারী জোকা গ্রামের আঞ্জুমানারা বেগম, শিক্ষা ও চাকুরীতে সফল নারী বড় কালিয়ার কানিজ সুলতানা ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শুড়িগাতীর রীতা দাশ প্রমুখ।

মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত রোকেয়া দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ইউএনও রুনু সাহা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নাজমিন নাহার, কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়াসহ সামাজিক উন্নয়নে অবদান রাখা জয়ীতা কৃষ্ণা বনিক। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ কর্মক্ষেত্রে সফল নারীরা ও সাংবাদিকবৃন্দ। বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে তার জন্ম ও মৃত্যুদিন, ৯ ডিসেম্বর, এ দিবসটিকে “রোকেয়া দিবস” হিসেবে পালন করা হয় এবং এ দিনটি বাংলাদেশে সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস।

বেগম রোকেয়া বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন দপ্তরে দিবসটি পালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।