Nabadhara
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে রোড টু স্মার্ট বাংলাদেশ বিষয়ক ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও রোড টু স্মার্ট বাংলাদেশ বিষয়ক ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  অহিদুজ্জামান পান্নার সঞ্চালনায় ক্যাম্পেইনারের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান। এসময় বক্তব্য রাখেন ,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এম,এ খসরু আহম্মেদ,রোড টু স্মর্ট বাংলাদেশ চিতলমারী উপজেলা সমন্বয়কারী  শফিকুল ইসলাম সাফা,উপজেলা আ’লীগ নেতা সঞ্জীবন গাইন প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক কৃজ্ঞ মন্ডল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।